মণিরামপুর আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক শাখার উদ্যোগে বৃক্ষ রোপন ও চারা বিতরন করা হয়েছে। সোমবার উপজেলার ঢাকুরিয়া প্রি-ক্যাডেট স্কুলে ফলজ বৃক্ষ রোপনের মাধ্যমে এ কশর্মসূচী উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রাহকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, অপারেশন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এমডি গোলাম মোস্তফা, এসকে রবিউল ইসলাম প্রমূখ।