বিরলে অষ্টম শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী ইফতেখার আলম ওরফে রয়েলকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় বিরল থানায় একটি মামলা দায়ের করেছে ভূক্তভোগী শিক্ষার্থীর পরিবার।
বাদীনি থানার মামলার এজাহারে জানিয়েছে, উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের রানীপুকুর গ্রামের রাগড়াপাড়ার আবদুল অষ্টম শ্রেনীর এক শিক্ষার্থীকে রাস্তাঘাটে একাকী পেলে একই এলাকার আবদুল মান্নানের ছেলে ৭৫ নং রাণীদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ্য প্রহরী ইফতেখার আলম ওরফে রয়েল কু-প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। ২২ আগস্ট রোববার সকালে স্বামী কৃষি জমিতে কাজ করতে যায় এবং সে (স্ত্রী) পাশের রাণীদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করতে যায়। বাড়িতে একাই ছিল অষ্টম শ্রেনীর ওই শিশু কন্যা (ছদ্মনাম) স্মৃতি (১৪)। এরই সুযোগে সকাল ১১টার দিকে একই এলাকার অভিযুক্ত ইফতেখার আলম ওরফে রয়েল ওই বাড়িতে ঘরের ভিতরে অষ্টম শ্রেনী পড়ুয়া ওই মেয়েকে একাকী পেয়ে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় (ছদ্মনাম) স্মৃতি’র চিৎকারে অভিযুক্ত রয়েল ঘরের বাইরে এলে ঘরের দরজা বন্ধ করে ভিকটিম শিক্ষার্থী তাঁর হাত থেকে রক্ষা পায়।
সকাল সাড়ে ১১টার দিকে ওয়ার্ল্ড ভিশনের আলোচনা সভা শেষে রাহেনা বেগম বাড়ি এসে দেখে তাঁর মেয়ে ঘরের ভিতরে কাঁন্না করছে। মায়ের গলা পেলে ঘর থেকে বেড়িয়ে তৎক্ষণাৎ ঘটনা খুলে বলেন (ছদ্মনাম) স্মৃতি।
এ ঘটনায় (ছদ্মনাম) স্মৃতি’র মা বাদী হয়ে অভিযুক্ত ইফতেখার আলম ওরফে রয়েলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯/৪ (খ) ধারায় বিরল থানায় মামলা নং-১৯ দায়ের করে। মামলার তারিখঃ ২২.০৮.২০২১ দায়ের করে।
বিরল থানার কর্মকর্তা ইনচার্জ ফখরুল ইসলাম মামলার বিষয় নিশ্চিত করে বলেন, পুলিশ এজাহার নামীয় আসামি ইফতেখার আলম ওরফে রয়েলকে গ্রেফতার করেছে। ২৩ আগস্ট সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।