জাতীয় সংসদের চিফ হুইপ লিটন চৌধুরী ও সাংসদ নিক্সন চৌধুরী এর মালিকানাধীন চৌধুরী গোডাউন এর আশেপাশের এলাকা ভৈরব নদীর ভাঙ্গনের কবলে পড়ে। দিঘলিয়ার দেয়াড়া ৫ নং ওয়ার্ড ( কলোনী) সংলগ্ন এলাকায় গোডাউন এর সামনের ৪০-৫০ ফুট নদীগর্ভে বিলীন হয়ে গেলে জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড খুলনা এর তত্বাবধানে গোডাউন টি বাচাতে কাজ শুরু করা হয়। বালু ভর্তি জিও বস্তা প্রস্তুত করার সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের সদস্য ও দিঘলিয়া উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, পানি উন্নয়ন বোর্ড এর তত্বাবধায়ক প্রকৌশলী সাইদুর রহমান, শেখ ইনামুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ সরজমিন পরিদর্শন করেন।
গোডাউনটির আশপাশে কয়েকশো মিটার এলাকায় নদীর ভাঙ্গনের কবলিত হয়েছে, স্থানীয় এলাকাবাসীর দাবি পুরো এলাকা যদি ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড ব্যাবস্থা গ্রহন না করে তাহলে অচিরেই বিলীন হতে পারে বিস্তীর্ণ জনপদ।