সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনন্থ বানিয়াখালী স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবনের অবৈধ ২৪ বস্তা শুটকি মাছ, নিষিদ্ধ ভেশাল জাল, সহ ৫ টি নৌকা আটক করেছে। জানা গেছে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ এর নির্দেশনায় গতকাল ২৩ আগস্ট রাত ৪ টার দিকে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের আয়মান ভারানী এলাকায় অভিযান চালিয়ে এ সকল শুটকি মাছ, ভেশাল জাল সহ নৌকা আটক করা হয়। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে পাচারকারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। সুন্দরবন পশ্চিম বিভাগের (ডিএফও) ড.আবু নাসের মোহসীন হোসেন বলেন, আটককৃত মালামালের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।