খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে সোনালী ব্যাংকের সিএসআর’র অর্থায়নে দাকোপে মহামারি করোনা ভাইরাসে (কোভিট-১৯) ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ৫০জন মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস প্রধান অতিথি হিসাবে জনপ্রতি ২ হাজার টাকা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ পরিতোষ রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভুঁইয়া প্রমুখ।