গ্রামীণ ডায়াবেটিস সেবা প্রকল্পের আওতায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে ডায়াবেটিস সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে ডায়াবেটিস সচেতনতা, নিয়ন্ত্রণ, প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বীরগঞ্জ ডায়াবেটিস এ- ফুট কেয়ার সেন্টারের উদ্যোগে ও মরিচা ইউনিয়ন পরিষদের আয়োজনে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ ডায়াবেটিস সেবা প্রকল্প ও বীরগঞ্জ ডায়াবেটিস এ- ফুট কেয়ার সেন্টারের পরিচালক ডাঃ ডিসি রায়।
এ সময় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাত্তার, ৮নং ইউপি সদস্য মোঃ মফিজুল ইসলাম, মহিলা ইউপি সদস্য মোছাঃ ফরিদা বানু, মহিলা ইউপি সদস্য লাইলী বেগম, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও ডায়াবেটিস সেবা নিতে আসা নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ডাঃ ডিসি রায় বলেন, ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বীরগঞ্জ ডায়াবেটিস এ- ফুট কেয়ার সেন্টারে উদ্যোগে দিনাজপুর জেলার ১১৩ টি ইউনিয়নে গ্রামীণ ডায়াবেটিস সেবা প্রকল্পের আওতায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে সপ্তাহে একদিন করে ক্যাম্পের মধ্যমে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হবে।