মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় দিনাজপুর জেলার মধ্যে বীরগঞ্জ উপজেলা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বীরগঞ্জ উপজেলা শ্রেষ্ঠ হওয়ায় জেলার পরিবার পরিকল্পনার উপপরিচালক ডা: মো. আবু নসর নুরুল ইসলাম চৌধুরী ও সহকারী পরিচালক এটিএম নাজমুল হুদার কাছ থেকে প্রশংসাপত্র গ্রহণ করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনার মেডিকেল ডা: শাহ আলম সহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলামের অকান্ত পরিশ্রম ও দিক নির্দেশনায় মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় রংপুর বিভাগীয় পর্যায়ে ২০১৮ ও ২০২০-২১ইং সালে রংপুর বিভাগীয় পর্যায়ে নিজপাড়া ইউনিয়ন শ্রেষ্ঠ হয়েছেন। অন্যদিকে এবারো টানা তৃতীয় বারের মত বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মো. শাহিনুর ইসলাম এবং জাতীয় পর্যায়ে দুই বার ও বিভাগীয় পর্যায়ে ছয় বার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে মরিয়ম বেগম নির্বাচিত হয়েছেন।