দিনাজপুরের চিরিরবন্দরে বজ্রপাতে ৩ জনের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনাটি গতকাল ২৩ আগস্ট সোমবার উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ সুকদেবপুর গ্রামের পীর পাড়ায় বিকেল ৪ টায় ঘটেছে।
প্রত্যক্ষদর্শিগণ জানান, বাড়ির পাশ্ববর্তি অশ্বীনিয়া পুকুরে প্রচুর বৃষ্টির সময় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোকছেদ আলীর ছেলে নুর ইসলাম (২৫), সাইমুল ইসলামের ছেলে আবদুর রাজ্জাক (২৫) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলীর (২৩) মর্মান্তিক মুত্যু হলে পুকুরেই ডুবে যায়। এলাকাবাসী পরবর্তিতে পানিরে নিচ হতে তাদের উদ্ধার করে। বজ্রপাতে আল মামুন (২৩) নামে একজন আহত হয়েছে। সে একটু দূরে অবস্থান করে মাছ ধরায় সে প্রাণে বেঁচে গেছেন বলে স্থানীয়রা জানান।
থানার কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সত্যতা স্বীকার করে জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল পূর্বক পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।