কয়রা উপজেলার উত্তর বেদকাশি, মহরাজপুর ও কয়রা সদরে ঘুর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ৪ শ পরিবারের মাঝে বিভিন্ন ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। বিগত তিন দিন ধরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপস্থিত হয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় এ সকল ত্রান সামগ্রী। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সার্বিক তত্ববধানে ও সুন্দরবন লাইন্স ক্লাবের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করেন কয়রার ন্বেচ্ছাসেবি সংগঠন আইসিডি। ত শুক্রবার বিকাল ৪ টায় কপোতাক্ষ কলেজ চত্বরে ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ এ-১ এর গভর্নর জনাব নিখিল চন্দ্র গুহ, পিএমজেএফ আইপিডিজি ওয়ান মোঃ নজরুল ইসলাম সিকদার, এমজেএফ ভাইস গভর্নর ইঞ্জিঃ মোস্তফা কামাল, পিডিজি কল্পনা রাজিউদ্দীন, কেবিনেট সেক্রেটাারী ডাঃ জাফর বাদশা, জিএসটি, ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর মোঃ ফরিদুল হক, জিএলটি, ডিস্ট্রিক্ট কোঅডিনেটর ইঞ্জিঃ আকরামুজ্জামান, এলসিআই কোঅর্ডিনেটর ডিস্ট্রিক্ট ক্যাম্পেইন কায়কোবাদ মোঃ শরিফুজ্জামান, এলসিআই ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর এম, এ, আওয়াল রাজ, চেয়ার পারসন ওমেন্স স্পেশালি ডাঃ দিলকুশা আহম্মেদ, রিজন হেডকোয়ার্টার এবং চেয়ার পারসন ইয়াস রিলিফ কমিটির ইঞ্জিঃ সেলিম মিয়া, জেলা প্রটোকল কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিস, রিলিফ কমিটির সাইদুর রহমান, লায়ন নাজমুল হক ভূঁইয়া মোহন, লায়ন এমএ আউয়াাল রাজ, লায়ন ইঞ্জিনিয়ার আবিদ হাবিব, সুন্দরবন লায়ন্স ক্লাব খুলনার প্রেসিডেন্ট ও জন চেয়ারপারসন লায়ন্স ক্লাব্ ইন্টারন্যাশনাল এবং ইয়াস রিলিফ কমিটির ট্রেজারার দিলারা নাসরিন দিলা, লায়ন শামীমা সুলতানা শিলু, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান আশিক,মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ। পরে একই স্থানে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ৪ জন বাঘ বিধবা সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।