রাজশাহীর পুঠিয়ায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জন মাদক ব্যবসায়িকে আটক করেছেন থানা পুলিশ।
রোববার (২২ আগস্ট) সন্ধ্যা থেকে সোমবার ভোররাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে থানা পুলিশের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ জন মাদক ব্যবসায়িকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।