দিঘলিয়া থানা পুলিশ বিকাশের টাকা হ্যাকিং করে নেওয়ায় নাটোরের লালপুর থানা এলাকা থেকে ২ হ্যাকারকে আটক করেছে পুলিশ।
দিঘলিয়া থানা সূত্রে জানা যায়, দেয়াড়া ৫ নং এলাকার বাসিন্দা রকির ইমো হ্যাক করে ৪৫ হাজার ৯,শ টাকা প্রতারক চক্র হ্যাক করে নেয়। তারই পরিপ্রেক্ষিতে দেয়াড়ার হান্নান তালুকদার দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৭, তারিখ ২১/০২/২০২১ইং, ধারা ৪০৬ ও ৪২০।
উক্ত মামলার প্রেক্ষিতে দিঘলিয়া থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরীর নির্দেশনায় ওসি তদন্ত রিপন কুমার সরকারের তত্বাবধানে এসআই রানা প্রতাব, এএসআই শাহিদুল ইসলাম, কং মেহেদী হাসান, মিল্লাত নাটোর জেলার লালপুর থানা এলাকা থেকে আশিক (১৯) ও সাগর (২১) উভয় পিতা শাহিদুল মন্ডলকে আটক করে এবং ধৃত ২ আসামি গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।