পুঠিয়ায় পৌরসভা নির্বাচন হওয়ার সাত মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত প্যানেল মেয়র নির্বাচিত হয়নি। নব নির্বাচিত মেয়র আল মামুন খান একটি নারি ঘটিত মামলায় পলাতক রয়েছে। কিন্তু নিয়মনুযায়ী প্রথম কার্যসভা হতে এক মাসের ভেতর প্যানেল মেয়র নির্বাচিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় পৌরবাসীদের অভিযোগ,পৌরসভায় মেয়র না থাকায় তাদের বিভিন্ন রকম জনকল্যাণ মূলক কাজ করতে ঝামেলায় পোহাতে হচ্ছে। পৌরসভা সূত্রে জানা গেছে, গত বছর ২৮ ডিসেম্বর সারা দেশে পৌরসভা নির্বাচনের প্রথম ধাপে পুঠিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নতুন মেয়র নির্বাচিত হন,বিএনপির প্রার্থী আল মামুন খান। শপথ গ্রহণ শেষে চলতি বছর ৪ ফেব্রুয়ারি নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করেন। আর প্রথম কার্যসভা অনুষ্ঠিত হয় ২৮ ফেব্রুয়ারি। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০১৯ এর ৫৮ নং ধারা অনুযায়ী প্রথম কার্যসভা থেকে এক মাসের মধ্যে কাউন্সিলরদের ভেতর হতে তিনজন সদস্য বিশিষ্ট একটি প্যানেল মেয়র গঠন করতে হবে। এদের মধ্যে একজন সংরক্ষিত নারী কাউন্সিলর থাকবেন। কিন্তু নানা অযুহাতে এখনো পর্যন্ত কোনো প্যানেল মেয়র নির্বাচিত করা হয়নি। দীর্ঘদিন থেকে প্যানেল মেয়র নির্বাচিত না হওয়ার ব্যাপারে একাধিক কাউন্সিলরদের সঙ্গে কথা বলতে চাইলে,তারা প্রকাশ্যে মত প্রকাশ করতে চাইছেন না। কারণ কথা বললে,কোনো ব্যক্তির বিরুদ্ধে চলে যাওয়ার সম্ভবনা এবং আগামীতে প্যানেল মেয়রে ভোট না পাওয়ার ভয়ে কথা বলছেন না। নাম প্রকাশ না করা শর্তে একজন কাউন্সিলর বলেন, নির্বাচিত ৯ জন পুরুষ কাউন্সিলরের মধ্যে সবাই প্যানেল মেয়র হতে আগ্রহী। তাই নানা জটিলতা দেখা দিয়েছে। তারপর,যেহেতু আল মামুন খান বিএনপির দল হতে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। তারপর সে একটি নারি ঘটিত মামলায় জড়িয়ে পড়েছেন। অপরদিকে পৌর কাউন্সিলরা প্রায় সবাই আ.লীগের সমর্থিত। তাই স্থানীয় আ.লীগের নেতাদের মতামত নিয়েই পৌর প্যানেল মেয়র নিবার্চিত করতে হবে। এত দিনে প্যানেল মেয়র নির্বাচিত হয়ে যেত। শুধুমাত্র মেয়রের বিরুদ্ধে মামলা হওয়ার কারণে,প্যানেল মেয়র করা সম্ভব হয়নি। মেয়র বর্তমানে আ.লীগের একজন প্রভাবশালী নেতার সঙ্গে ভালো সর্ম্পক গড়ে উঠার কারণে,তিনি পৌরসভার অফিস না করে বিভিন্ন স্থানে থেকে অফিসের কাজগুলো করছেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেনকে প্রশ্ন করা হয়। পৌর মেয়রের বিরুদ্ধে মামলা রয়েছে। পৌরবাসীরা বলছে, মেয়রকে বিভিন্নজন দেখেছেন। তখন ওসি বলেন, মেয়র সাহেব পলাতক রয়েছেন। স্থানীয় পৌরবাসীরা বলছেন,সম্প্রতি পৌরসভার কোনো বড়সড় কাজের প্রয়োজন হলে। মেয়রের কাছের মানুষ কিংবা পৌরসভার কোনো কর্মচারী গিয়ে স্বাক্ষক করে নিয়ে আসছেন। পৌরসভার পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন,আমি নিয়মনুযায়ী নিয়মিত পৌরসভায় মিটিং করছি। কেন পৌর প্যানেল মেয়র নির্বাচিত করা হচ্ছে না। ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আপনে মেয়র সাহেবের সঙ্গে কথা বলেন।
এ ব্যাপারে মেয়র আল মামুন খানের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরছেন না।