রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাতে আহত সাবেক ইউপি সদস্যে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ (২৩ আগস্ট) সোমবার আসামি আবদুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনপুর থানার এস অই রাজু আহম্মেদ।
নিহতর ছেলে রাশেদুল ইসলাম বাদি হয়ে গত শনিবার দইজনের নাম উল্লেখ ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে মোহনপুর থানায় হত্যার মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কীটনাশকের দোকানে মোহনপুর উপজেলার চকবিরহী গ্রামের আবদুল মতিনের সঙ্গে পানের বরজে বিষ দেওয়া নিয়ে মোহাম্মদ আলীর গন্ডগোল হয়। ওই দিন রাত আটটার সময় চকবিরহী গ্রামের মোড়ে একই গ্রামের রফিকুল ইসলাম ও ছেলে আবদুল মতিন ধারালো ছুরি দিয়ে মোহাম্মদ আলী (৬৫) ও ছেলে জুয়েল রানা (৪০) কুপিয়ে জখন করেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরদিন শুক্রবার সকালে চিকিৎসক সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলীকে মৃত্যু বলে ঘোষণা করেন। নিহত মোহাম্মদ আলী উপজেলার জাহানাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য এবং চকবিরহী গ্রামের উজাল উদ্দিনের ছেলে।
মোহনপুর থানার তদন্ত (ওসি) তৌহিদুর রহমান বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।