খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন প্রফেসর এ এইচ এম শামসুর রহমান (৮৩) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে তিনি রোববার সকাল পৌণে সাতটার দিকে নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি কেশবপুর বায়সা গ্রামের মৃত ইসমাইল শেখ এর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্রসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা সকাল ১০ টায় আড়ংঘাটা আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গনে, দ্বিতীয় জানাজা খুলনা নিজ খামার আল মা’হাদ আস সালাফি মাদরাসা মাঠে এবং তৃতীয় জানাজা শেষে কেশবপুর নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
চাকুরি জীবনে তিনি প্রথমে ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস বিভাগীয় প্রধান ছিলেন। পরবর্তীতে তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া সরকারি কলেজে কর্মরত ছিলেন। খুলনা নিজ খামার আল মা’হাদ আস সালাফি মাদরাসার পরিচালকের দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি চাকরি থেকে অবসরে যান। দীর্ঘদিন তিনি নানারোগে ভুগছিলেন।