দিঘলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া গ্রাম থেকে জুয়ার সামগ্রীসহ পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে।
দিঘলিয়া থানা সূত্রে জানা যায়, গত রোববার দিঘলিয়া থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরীর নির্দেশনায় ওসি তদন্ত রিপন কুমার সরকারের তত্বাবধানে এসআই অভিজিৎ, এসআই তন্ময় মোহান্ত, এসআই অনুপ বিশ্বাস, এএসআই শাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দিঘলিয়া এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো(১)ইলাহির পুত্র আসলাম (৫৪),(২) ওসমানের পুত্র টিপু (৬০), (৩) ফেলুর পুত্র জালাল (৬৫), (৪) জব্বারের পুত্র ওয়ায়েজ (৪২) ও (৫) আতিয়ারের পুত্র কবির (৪০)।
গ্রেফতারকৃতদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।