খুলনার পাইকগাছায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে রুস্তম আলী মোড়ল নামে এক যুবকের এক বছর জেল দিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গদাইপুর ইউনিয়নের কাজীপাড়া ক্রস রোড এলাকায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, রোববার ভোর ৬টার দিকে গদাইপুর গ্রামের মিজানুর রহমানের পঞ্চম শ্রেণী পড়-য়া ছাত্রী স্থানীয় মক্তবে পড়তে যাচ্ছিল। কাজীপাড়া ক্রসরোড এলাকায় পৌঁছালে চরমলই গ্রামের আলী আকবার মোড়লের পুত্র রুস্তম আলী মোড়ল (২৬) মেয়েটির গতিরোধ করে মুখ চেপে ধরে পাশের বাগানে টেনে হেচড়ে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। মেয়েটির ডাকচিৎকারে মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাড়িতে ফেরার পথে মুসল্লীরা চিৎকার শুনে ঘটনা স্থলে এগিয়ে যেয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং যুবককে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে ৫০৯ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয় হয়।