শোকের মাস আগস্টে নানা কর্মসূচীর আলোকে মণিরামপুরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও গণভোজের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক ফারুক হোসেন।
রোববার বেলা ১১টার সময় পুরাতন দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সহ¯্রাধিক নারী-পুরুষ স্বতস্ফুতভাবে সমাবেশে অংশগ্রহন করেন। সংক্ষিপ্ত শোক সভাটি জনসমুদ্রে পরিণত হয়ে পৌর শহরের সকল অলিগলিতে লোকে লোকারণ্য হয়ে জনসমাবেশে পরিণত হয়। দাবদাহ রোদ এবং ভ্যাপসা গরমের মধ্যে এক পর্যায়ে টানা সাড়ে তিনঘন্টা সমাবেশটি চলমান হয়।
তরুন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সন্দীপ ঘোষের পরিচালনায় সাড়ে তিনঘন্টার আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য নাজমা খানম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা তপন বিশ্বাস পবন, আওয়ামী লীগ নেতা অনন্ত দেবনাথ, সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমেনা বেগম, রোহিতা ইউনিয় আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দীন, আওয়ামী লীগ নেতা চাকলাদার আবুল বাশার, শ্যামকুড় ইউনিয় আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম, তরুন আওয়ামী লীগ নেতা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মিল্টন, জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম মিলন, এম এম ফারুক হোসাইন, শ্রমিক লীগ নেতা বিল্লাল হোসেন নিন্টু, স্বেচ্ছাসেবক লীগ নেতা আতাউর রহমান, যুবলীগ নেতা শিপন সরদার, ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান দ্বীপ ও মণিরামপুর সদর ছাত্রলীগের আহ্বায়ক মাহাবুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমনগর ইউনিয় আওয়ামী লীগের সাধারন সম্পাদক তহিদুল ইসলাম, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, হরিদাসকাটী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুকৃতি বিশ্বাস, চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবলুর রহমান, জিয়াউর রহমান জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অরবিন্দু হাজরা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুর রহমান, ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান সুমন, সাজ্জাত হোসেন, বাপ্পী হোসেন প্রমুখ।
উল্লেখ্য, আলোচনা অনুষ্ঠানে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও প্রধানমন্ত্রীর একটি ভিডিও কনফারেন্সের কারনে তিনি উপস্থিত থাকতে পারেননি। এছাড়া হঠাৎ গুরুতর অসুস্থতার জন্য যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ এবং জেলা আওয়ামী লীগের ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য হুমায়ুন সুলতান সাদাব বিশেষ অতিথির আসনে অনুপস্থিত ছিলেন বলে অনুষ্ঠানের সভাপতি ফারুক হোসেন জানিয়েছেন।
আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসেম আলীর পরিচালনায় ১৫ এবং ২১শে আগস্ট নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিলের পর গণভোজ বিতরণ করা হয়।