দিনাজপুরের পার্বতীপুরের কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেটের সামনে রোববার সকাল ১০ট থেকে বেলা ১১টা পর্যন্ত চাকুরীর দাবীতে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটি নামে একটি সংগঠন। সকাল ১০ টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার ওই সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ ও সভাপতি মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে ২ শতাধিক শ্রমিক নিয়ে চাকুরীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, ২০১৭ সাল থেকে আমরা কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকুরীর দাবীতে ন্যায় সংঙ্গত আন্দোলন করে আসছি। ১৫৩ জন শ্রমিকের মধ্যে ২০ জন শ্রমিককে কর্তৃপক্ষ নিয়োগ দিলেও বাকি ১২৩ জন শ্রমিককে এখন পর্যন্ত নিয়োগ প্রদান না করে তাল বাহানা করছে। উল্টো আমাদের বিরুদ্ধে ৩-৪টি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের কতিপয় কর্মকর্তা বারবার কিছু শ্রমিককে নিয়োগ দিচ্ছে। আমরা পরিবার পরিজন নিয়ে ২০১৭ থেকে বর্তমান পর্যন্ত কষ্টে জীবনযাপন করছি। আগামী ২৯ আগষ্টের মধ্যে আমাদের ন্যায্য দাবী মেনে না নিলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
এ ব্যাপারে কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী ওয়াজেদ আলী সরকার বলেন,
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কি পয়েন্ট ইন্সটেলশন (কেপিআই) এলাকার আশপাশে কোন প্রকার মিছিল, মিটিং, সমাবেশ বা মানববন্ধন নিরাপত্তা বিঘœ হয় সুতরাং সেটা করার যৌত্তিকতা নেই। আজকে যে মানববন্ধন হয়েছে এ বিষয়ে আমি বিন্দু মাত্র জানি না বলে তিনি দাবী করেন।