যশোরের শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নওয়াপাড়া প্রেস ক্লাবের হলরুমে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করে ৫দিনব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ৫দিনব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এ ছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অভয়নগর থানার জেষ্ঠ্য উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা এসএম ফারুক আহমেদ,সাধারন সম্পাদক মোজাফফর আহমেদ,সহ-সম্পাদক কামরুল হাসান,যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, কোষাধ্যক্ষ মফিজুর রহমান সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর বলেন, জীবন রক্ষায় গাছের বিকল্প নেই। তাই প্রত্যেকে গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করার পরামর্শ দেন। পরে উপজেলা পরিষদের ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর নিজেস্ব অর্থয়নে একটি অক্সিজেন সিলেন্ডার প্রেসক্লাবে প্রদান করেন।