রাজশাহীর বাঘায় পদ্মার চরে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। প্রায় সাড়ে ৩ হাজার পরিবার এক সপ্তাহ যাবৎ পানি বন্দি রয়েছে। অধিকাংশ বাড়ির টিউবয়েল পানিতে তলিয়ে আছে। ফলে চরের মানুষ বিশুদ্ধ পানির সংকটে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, লক্ষীনগর একটি চর। এই চরে ২৬২টি পরিবার বসবাস করে। এক সপ্তাহ যাবৎ তারা পানিবন্দি হয়ে আছে। এই চরে চৌমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দিয়াড়কাদিরপুর বাজার। এই বাজারের পাশে একটি টিউবয়েল রয়েছে। পানিতে তলিয়ে থাকা এই টিউবয়েলের পানি সংগ্রহ করে সকলেই প্রাণ করেন। এ ছাড়া আরো ১৫টি চরের মানুষের একই অবস্থা। চারদিকে পানি। বাড়িসহ সব জমির ফসল পানিতে ডুবে আছে। পদ্মার ১৫টি চরে প্রায় ১৭ হাজার মানুষ বসবাস করে। এরমধ্যে লক্ষীনগর চরে ভোটর ১ হাজার ৭৬২ জন।
চকরাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের (চৌমাদিয়া চর) মেম্বর আবদুর রহমান বলেন, আমার নির্বাচিত এলাকায় প্রতিটি বাড়িতে পানি উঠায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। অধিকাংশ টিউবয়েলের অর্ধেকের বেশি অংশ পানির নিচে তলিয়ে আছে। উপায় নেই, তলিয়ে থাকা টিউবয়েল থেকে পানি সংগ্রহ করে ব্যবহার করতে হচ্ছে।
দিয়াড়কাদিরপুর চরের মেরনিা আক্তার বলেন, নিজের বাড়িতে টিউবয়েল নেই। বাজারের পাশে একটি টিউবয়ের থেকে খাবার পানি সংগ্রহ করে পান করি। এই টিউবয়েল অর্ধেকের বেশি অংশ ডুবে আছে। কোন উপায় নেই, এ টিউবয়েল থেকে পানি সংগ্রহ করছি। একই কথা জানান আরিফা বেগম, আক্তার জাহান, আবেদা বেগম ও সালেহা বেগম নামের কয়েকজন নারী।
চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল আযম বলেন, পদ্মার চরের প্রায় ৯০ ভাগ পরিবারের বাড়িতে পানি উঠেছে। শত শত পরিবার বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। কিছু কিছু বাড়ি একেবারে ডুবে আছে। ফলে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
সরকারি সহায়তার পাশাপাশি মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আর্থিক সহায়তায় রোববার (২২ আগষ্ট) স্থানীয় রাজনৈতিক নেতারা চকরাজাপুর, লক্ষীনগর, পূর্ব কালিদাসখালী, পলাশি ফতেপুর, ফতেপুর পলাশি, লক্ষীনগর, পূর্ব চকরাজাপুর, পশ্চিম চরকালিদাসখালী, পূর্ব চকরাজাপুর চর এলাকায় ১ হাজার ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ২০ আগস্ট চৌমাদিয়া, দিয়াড়কাদিরপুর, আতারপাড়া চর এলাকায় পানিবন্দি ৫০০ পরিবারের মাঝে সরকারিভাবে চাল, ডালম, আলু, পেঁয়াজ, লবণ, তেল ও কিছু শুকè খাবার ত্রাণ হিসেবে সহযোগিতা করা হয়েছে। তবে জলমগ্নে চরের মানুষের কিছুটা বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়।