সবুজ শ্যামলে ভরা। ছায়া ঘেরা নির্ভেজাল প্রকৃতি। গ্রামের সে ছায়ার মেঠো পথ বেয়ে মিশেছে সামনের পাঁকা রাস্তায়। সেখানে চোখ ফেরালেই দেখা যাবে প্রাকৃতিক পরিবেশে ঘেরা এক সুন্দর পরিসর। সবকিছুই খোলামেলা এক সাজানো সুন্দর পরিবেশ। এ যেন গ্রামের মাঝে এক অপরুপ সৌন্দার্যের হাতছানি। এই প্রথম গাইবান্ধার সাঘাটা উপজেলার পল্লীর সাহেব বাজার এলাকায় গ্রামীণ সৌন্দার্য্যঘেরা বিনোদন কেন্দ্রটি সবার নজর কেড়েছে। জেলার কোথাও ভালো লাগার তেমন কোন বিনোদন কেন্দ্র কিংবা স্পট না থাকায় মফস্বলের পাশাপাশি শহরের লোকজনও ছুটছেন এখানে।
ইট পাথরের শহরে বসবাস করা কোমলমতি শিশুদের মানসিক বিকাশ ঘটাতে চির সবুজের রূপসী বাংলার অপুরূপ সৌন্দার্য্যরে মাঝে লুকিয়ে থাকা নির্ভেজাল শ^াস নিতে অভিভাবকরাও বিকেল হলেই ছুটে চলেন ওই পার্কে। সবুজের মাঝে নির্মল পরিবেশ থেকে শীতল হাওয়া শরীরে লাগাতেই শহর থেকে অনেকেই ভ্রমনে যাচ্ছেন এখানে।
সাঘাটা উপজেলা শহর বোনারপাড়া থেকে ৫ কিলোমিটার দূরে ঘুড়িদহ ইউনিয়নের বোনারপাড়া-বগুড়া সড়কের সাহেব বাজারের পাশে কমলপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে ড্রিম সিটি পার্ক নামের এই বিনোদন কেন্দ্রটি। ২০১৬ সালে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আলম সরকার তার নিজের শখ থেকেই মুলত এটি স্থাপন করেন। ২০ একর জমিতে প্রাাকৃতিক সৌন্দর্য্যে পরিপূর্ণ পার্কটিতে আছে দেশি-বিদেশি বৃক্ষ, ফুলের বাগান, প্রাচীন ভাস্কর্য ও নানা কারুকার্যে পূর্ণ বিভিন্ন স্থাপনা। পার্কের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ে দু-পাশে ছোটগাছ ও লতাপাতার ছাউনীর সুন্দর প্রবেশ পথ। তার আশপাশে জুড়ে শোভাবর্ধণ করে রয়েছে নানা রকম দেশি-বিদেশি ফুলের বাগান। দর্শনার্থীদের বসে বিশ্রাম নেয়ার সুবিধার জন্য নির্দিষ্ট দূরত্বে বেঞ্চ ও শেড নির্মাণ করা হয়েছে। পার্কের মাঝখানে গাছগছালিতে ঘেরা শান বাঁধানো একটি সুন্দর পুকুর রয়েছে। আর বৃক্ষের ফাঁকে ফাঁকে রয়েছে সিংহ, বাঘ, জেব্রা, জিরাপ, হরিণ, ষাড়, কুমির, ঈগল, বকসহ বিভিন্ন প্রজাতির জীবজন্তুর ভাস্কর্য। এ ছাড়া পার্কে রয়েছে শিশুদের জন্য খেলাধুলার নানা রকম বিনোদনের ব্যবস্থা ছাড়াও রয়েছে রেস্টুরেন্ট। রয়েছে সুইমিং পুল, কিডস জোন, দোলনা, সুপার চেয়ার, বিমান বাইক, দৃষ্টিনন্দন ভাল্লুক, জেব্রাসহ আরো অনেক ভার্ষ্কয্য। এটিকে আকর্শনীয় করতে আরো অনেক ভার্ষ্কয্য নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। চুয়াডাঙ্গা থেকে আসা ভাস্কয্য শিল্পী আশরাফুল ইসলাম জানান, এখানে দিন-রাত পরিশ্রম করে ব্যাঙ, উটপাখিসহ আরও ভাস্কর্য্য স্থাপন কাজ চলছে। করোনা সংক্রমণ এড়াতে সারা দেশের বিনোদন কে›ন্দ্রগুলো লকডাউনের আওতায় রাখার কারণে পার্কটিও দীর্ঘ ৪ মাস বন্ধ ছিলো। সারা দেশব্যাপি সরকার লকডাউন তুলে নিয়ে সবধরণের বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার অনুমতি দেওয়ায় বিনোদন ব্যবসার সাথে জড়িত লোকজনের মাঝে স্বস্থি ফিরেছে।
পার্কের ম্যানেজার স্বপন শেখ জানান, দীর্ঘদিন পার্কটি বন্ধ থাকার কারণে অনেক লোকশান হয়েছে। যারা এখানে চাকুরি করেন তারা আগ্রহ হারিয়ে ফেলেছেন। পার্ক খোলার অনুমতির কথা শুনে এখন সবারই ভালো লাগছে। আর বন্ধ না হলে লোকসান পুষিয়ে ওঠা সম্ভব হবে। টিকিট কাউন্টারের দায়িত্বরত করম আলী জানান, এখানে চাকুরির বেতনে ভালভাবেই সংসার চলতো। কিন্তুদীর্ঘদিন বন্ধ থাকার পর থেকে ধার-দেনা করে কোনো রকমে সংসার চালাতে হয়েছে। পার্কটি খোলা থাকলে দুর-দুরান্ত থেকে যখন অনেক লোকজন পরিবার পরিজন নিয়ে এখানে দেখতে আসেন, বিনোদনে সময় কাটান তখন এই এলাকা বেশ জাঁকজমক থাকে বলে জানালেন, স্থানীয় গোরেরপাড়া গ্রামের বাসিন্দা আবদুল গফুর।