বগুড়ার শেরপুরের আদম জামুর গ্রাম থেকে ২২ আগস্ট রোববার ভোর রাতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহ জামান ওরফে জামাল (৬২) কে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের আদম জামুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে শাহ জামান ওরফে জামালের বিরুদ্ধে ২০০৩ সালে অস্ত্র আইনে একটি মামলা হয়। ২০১৮ সালে সেই মামলার রায় ঘোষনা দেন বিজ্ঞ আদালত। রায়ে তার ১৭ বছরের জেল হয়। কিন্তু রায়ের পর থেকে তিনি ঢাকায় পলাতক ছিল। অনেকদিন পর গ্রামের আসার খবর শুনে শেরপুর থানার কর্মকর্তা ইনচার্জ মো. শহিদুল ইসলামের নের্তৃত্বে এএস আই শ্রী নয়ন কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ২২ আগস্ট রোববার ভোর রাতে আদম জামুর গ্রামে গ্রেপ্তারি পরোয়োনা মূলে অভিযান পরিচালনা করে ১৭ বছরের সাজাপ্রাপ্ত ওই আসামিকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে শেরপুর থানার কর্মকর্তা ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত আসামীকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।