ভয়াল ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২১শে আগস্ট লালপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক - উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১(লালপুর-বাগাতীপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আক্তার, প্রভাষক আমজাদ হোসেন, গোপালপুর পৌর আওয়ামী লীগের একাংশের সভাপতি ও গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্তুজা লিলি, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনিসুর রহমান, বদিউর রহমান বদর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক আছিয়া জয়নাল বেনু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল প্রমুখ।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।