২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহতদের স্মরনে রাজশাহীর বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, মুজিবুর রহমান, মাসুদ রানা তিলু, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, কামাল হোসেন, আবদুল কুদ্দস সরকার, মামুন হোসেন, জাহিদুল ইসলাম জাহিদ, ফাতেমা মাসুদ, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, শফিকুর রহমান শফিক, আজিজুল আযম, সাইফুল ইসলাম, মেরাজুল ইসলাম, রবিউল ইসলাম, ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন, রিমন আহম্মেদ বাপ্পি প্রমুখ।