২১ আগষ্ট বিএনপি-জামাত জোট কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নারকীয় ও বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদ,দোষীদের দ্রুত শাস্তি প্রদানের দাবিতে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পাবনার চাটমোহরে। শনিবার সকালে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ কার্যালয় চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন,পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া,সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু,উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,পাবনা জেলা পরিষদ সদস্য মো.হেলাল উদ্দিন,জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,নিমাইচড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন,সাধারণ সম্পাদক নুরজাহান বেগম মুক্তি,হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন,মূলগ্রাম ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেব আলী মাস্টার,যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাস্টার,সাধারণ সম্পাদক মো.সাইদুল ইসলাম,স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস এম আ.মান্নান মাস্টার,ছাত্রলীগের সভাপতি আ.আলীম.সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ^াস প্রমূখ। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।