পাবনার চাটমোহরে একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ আগষ্ট) বেলা ১১টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের গুমানি নদীর গৌরনগর নতুন মসজিদ ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,নিমাইচড়া ইউনিয়নের গৌরনগর বায়তুল ইব্রাহিম নতুন জামে মসজিদ সংলগ্ন ঘাটে গুমানী নদীতে একটি অর্ধগলিত লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। তার নাম পরিচয় পাওয়া যায়নি।
লাশটি কোন মেয়ের হবে। আনুমানিক ১৪/১৫ বছর বয়স। ধারণ করা হচ্ছে গুরুদাসপুর উপজেলা বা অন্য কোন স্থান হতে লাশটি নদী দিয়ে ভেসে এসেছে। ওসি বলেন,আমাদের থানায় কোন মিসিং ডায়রী নেই। ফলে লাশটি অন্য থানা এলাকার। লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হবে।
উল্লেখ্য,এর আগে গত শুক্রবার দুপুরে চাটমোহরের একই ইউনিয়নের মাঝগ্রাম এলাকা থেকে চলনবিলে ভাসমান এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ।