খুলনার পাইকগাছায় আদালতে জামিন নিতে এসে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতী ধর্ষণ মামলার আসামী রকি শেখ জেল-হাজতে। এ মালায় ধর্ষক রকি দীর্ঘদিন পালাতক থাকার পর বৃহস্পতিবার পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করে আত্মসমর্পণ করনে। আদালতে শুনানীন্তে বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন। সে উপজেলার হরিঢালী ইউপি'র আমজাদ শেখের ছেলে। উলে¬খ্য, রকি গত ১৯ জুন দুপুরে বৃষ্টির মধ্যে সনাতন কাঠির এক বুদ্ধি প্রতিবন্ধী এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি বাগান বাড়ীতে পরিত্যক্ত ঘরে ফেলে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে রকির পিতা লোক মাধ্যমে অর্থের মাধ্যমে মিমাংসার চেষ্টা করেন। কিন্তু ধর্ষিতার পরিবার প্রস্তাবে রাজি হয়নি। ধর্ষিতার ভাই জুয়েল হোসেন বাদী হয়ে রকির বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করে, যার নং-১৯। ইতোমধ্যে মামলা তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান একাধিকবার চেষ্টা করেও রকিকে গ্রেফতার করতে পারেনি। শেষ পর্যন্ত রকি আদালতে আত্মসমর্পণ করলে আদালত আসামীকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফী বলেন, ধর্ষণের ঘটনা প্রমাণের জন্য ভিকটিমের পূর্বে সংগৃহিত ও সর্বশেষ আসামীর ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লি¬ষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
পাইকগাছায় বৃক্ষরোপণ কর্সসূচি
এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার খুলনার পাইকগাছায় লক্ষ্মীখোলা গ্রামের শামসুদ্দিন গাইন ফাউন্ডেশন এর উদ্যোগে "গাছ লাগাবো ঘরে ঘরে ,অক্সিজেন নিবো প্রাণ ভরে" স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। মো. নজরুল গাজী সঞ্চালনায় লক্ষ্মীখোলা পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা কবির হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যদেন লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলর অধ্যক্ষ কে.এম মেসবাহুল ইসলাম। প্রধান অতিথি বলেন বৃক্ষরোপণ একটা মহৎ কাজ। "সামছুদ্দিন গাইন ফাউন্ডেশন" এর প্রতিষ্ঠাতা প্রভাষক গাইন মো. জাহাঙ্গীর আলমকে এই মহতী উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান, পাশাপাশি এই ফাউন্ডেশনের সকল ভালো কাজের তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক সহযোগিতার জন্য আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীখোলা বীরশ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাান শিক্ষক মোহাম্মদ বেনজির আহমেদ। তিনি গাছ লাগানোর পরবর্তীতে রক্ষণাবেক্ষণের উপরে গুরুত্ব আরোপ করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় লোকদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়। পরে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদে বৃক্ষ রোপণ করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির সভাপতি বক্তব্যে তিনি ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং পরিশেষে তিনি দোয়া মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি করেন।