মণিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অধ্যাপক এম. এ রাজ্জাকের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার বিকেল সাড়ে ৫টার সময় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন। সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় মরহুম এম এ রাজ্জাকের স্মরণে উপস্থিত সাংবাদিকরা স্মৃতিচারণ করেন। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ইদ্রিস আলী।