২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন উপলক্ষে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের অয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার সকাল ১০টার দিকে পুরাতন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা সদস্য প্রভাষক মোঃ ফারুক হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা সদস্য নাজমা খানম, আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য ফারুক হোসাইন, তরুন আওয়ামী লীগ ও সাবেক ছাত্রলীগ নেতা সন্দীপ ঘোষ, চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মিল্টন, যুবলীগ নেতা শিপন সরদার, সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাহাবুর রহমান, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান দ্বীপ, ছাত্রলীগ নেতা সাজ্জাত হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, তপন বিশ্বাস পবন, অ্যাড. সুব্রত ব্যানার্জী, বাবলুর রহমান, জিয়াউর রহমান জিয়া, অনন্ত দেবনাথ, ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান সুমন প্রমুখ। আলোচনা সভা শেষে গ্রেনেড হামলায় আহত ও নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অপর দিকে বিকেল সাড়ে ৩টার সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহামুদুল হাসানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে আরও একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।