নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে শাহিন নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার নিতপুর চকবিষ্ণপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু ওই গ্রামের তাজামুলের ছেলে। পরিবার সূত্রে জানাগেছে, শাহিন বাড়ির বারান্দায় খেলছিল। সকলের অজা›েত সেখানে টেবিল ফ্যানে সংযোগ দিয়ে রাখা বিদ্যুতের লাইনের সকেটে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়। এ সময় তার মা বাড়িতে কেউ ছিলনা এবং ওর মা পাশের পুকুরে কাজ করছিল বলে জানাগেছে। তবে শাহিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।