শুক্রবার বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ ঘোড়াঘাট উপজেলা শাখার আয়োজনে স্থানীয় শহিদ মিনার চত্তরে এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মুক্তি যুদ্ধ মঞ্চের সভাপতি সুমন প্রধান। তিনি তার লিখিত বক্তব্য পাঠ করে শোনান। মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা ও বাস্তবায়ন,মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের অধিকারের আদায়সহ জঙ্গি,সন্ত্রাস,মাদক,দূর্নিতি ও বিভিন্ন রকমের সামাজিক অন্যায় ,অনিয়মের বিরুদ্ধে রুখে দাড়ানো এই সংগঠনের লক্ষ। বিগত ২০১৭ সালে র্যাব-১৩ কর্তৃক নাবিউল হক লোটাশ কে বিস্ফোরক দ্রব্যসহ আটক করে ঘোড়াঘাট থানায় সোপর্দ করে। পরবর্তিতে উক্ত লোটাশ সাংবাদিকের পরিচয়ে ঘোড়াঘাট থানায় অবাধে যাতায়াত করা শুরু করে। জঙ্গি লোটাশের ছবি ঘোড়াঘাট থানায় নোটিশ বোর্ডে টাঙ্গানো আছে । কিন্তু হঠাৎ করে গত ১৮ আগষ্ট আমরা জানতে পারি লোটাসের ছবি নোটিশ বোর্ডে বিকৃত ও অস্পষ্ট করা হয়েছে। আমরা এর তিব্র নিন্দা জানাই। পরের দিন আবারও তার স্পষ্ট ছবি নোটিশ বোর্ডে টাঙ্গানো হয়। থানার মত জায়গায় কি করে এমন ঘটনা ঘটলো স্বরাষ্ট্রমন্ত্রি মহোদয় ও স্বরাষ্ট্র সচিব মহোদয় সহ বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করে উক্ত ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচার ও শাস্তির দাবী জানাচ্ছি। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারন সম্পাদক রুবেল সওদাগরসহ সকল নেতাকর্মীগন।