সুস্থ জীবনের জন্য চাই নিরাপদ খাদ্য ও পানি । তাই নিরাপদ ও সুপেয় খাবার পানি পান নিশ্চিত করতে পাবনার ভাঙ্গুড়া পৌরশহরের ১১ টি গুরুত্বপূর্ণ জায়গায় ওয়াটার ফিল্টার স্থাপন করা হয়েছে। জনস্বার্থে এমন উদ্যোগ গ্রহণ করেছেন পৌরসভা কর্তৃপক্ষ। শুধু নগরবাসি নয়,এখান থেকে নিরাপদ খাবার পানির চাহিদা মেটাচ্ছেন শহরে আগতরাও ।সবার জন্য এমন সুপেয় খাবার পানির ব্যবস্থা করায় খুশি এলাকাবাসি।
জানা গেছে, সবার জন্য নিরাপদ ও সুপেয় খাবার পানি পান নিশ্চিত করার লক্ষে পৌরসভার উদ্যোগে শহরের ১১ টি গুরুত্বপূর্ণ জায়গায় ওয়াটার ফিল্টার স্থাপন করা হয়। এর মধ্যে ভাঙ্গুড়া বাজার এলাকায় পাঁচটি ও শরৎনগর বাজার এলাকায় ছয়টি । এসকল ওয়াটার ফিল্টার থেকে ঠান্ডা-গরম উভয়ই খাবার পানি মিলছে। মানুষ তাঁর চাহিদা মতো খাবার পানি পান করে তৃষ্না মেটাচ্ছেন । পানি পান করার জন্য অনটাইম গ্লাসের ব্যবস্থা রাখা হয়েছে আর ব্যবহৃত গ্লাসগুলো ফেলার জন্য রয়েছে ঝুঁড়ি। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন এর উদ্বোধন করেন।
উপজেলার কলকতি গ্রামের ধান ব্যবসায়ী মানিক হোসেন। তিনি জানান, পৌরসভা থেকে এখানে খাবার পানির ব্যবস্থা করায় তাঁদের অনেক সুবিধা হয়েছে। প্রভাষক হেলাল উদ্দিন খান বলেন, আধুনিক পৌরসভা বিনির্মানে এখানে নাগরিক সেবার যে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে তাঁর মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ মেয়র রাসেলের সময়োপযোগী সিদ্ধান্ত।
এব্যাপারে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল এ প্রতিনিধিকে জানান, জনস্বার্থে নিরাপদ খাবার পানি পান নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ ১১ টি পয়েন্ট ওয়াটার ফিল্টার চালু করা হয়েছে। তিনি বলেন, শুধু পৌরবাসিসহ সবাই এখান থেকে নিরাপদ খাবার পানি পাচ্ছেন।'