রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাতে সাবেক
ইউপি সদস্য নিহত
এফএনএস (এম এম মামুন, মোহনপুর, রাজশাহী) : রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাতে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার চকবিরহী মোড়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে গুরুত্বর অাহত হন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ অালী (৬৫), ছেলে জুয়েল রানা (৪০)। স্থানীয়রা অাহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭ টার সময় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ অালী মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার তদন্ত(ওসি) মো: তৌহিদুর রহমান।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ অালী (৬৫)। তিনি উপজেলার জাহানাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও চকবিরহী গ্রামের উজাল উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে মোহনপুর উপজেলার চকবিরহী গ্রামের রফিকুল ইসলামে ছেলে অাব্দুল মতিনের সাথে পান বরজে বিষ দেওয়া নিয়ে নিহত মোহাম্মদ অালীর জনৈক ব্যক্তি এনামুল হকের কীটনাশকের দোকানে গন্ডগল হয়। বৃহস্পতিবার রাত ৮ টার সময় নিহত মোহাম্মদ অালী চকবিরহী গ্রামের মোড়ে বসে ছিলেন। ওই সময় চকবিরহী গ্রামের রফিকুল ইসলাম ও ছেলে অাব্দুল মতিন ধারালো ছুরি নিয়ে প্রথমে নিহত মোহাম্মদ অালীকে অাঘাত করে। ছেলে জুয়েল রানা এগিয়ে অাসলে তাঁকেও ছুরি দিয়ে অাঘাত করলে পিতা-পুত্র গুরুত্বর হয়। স্থানীয়রা উদ্ধার করে তাঁদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। শুক্রবার সকাল ৭ টার সময় কর্তব্যরত চিকিৎসক সাবেক ইউপি সদস্য মোহাম্মদ অালীকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোহনপুর থানার তদন্ত (ওসি) তৌহিদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পযন্ত থানায় অভিযোগ হয়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে।