দিনাজপুরের পার্বতীপুরে ভূয়া গোয়েন্দা অফিসারের পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় এলাকাবাসী কাওয়ার আহম্মেদ (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে পার্বতীপুর শহরের মুজিবাদ তেলিপট্টি মহল্লার মোসলেম উদ্দীনের ছেলে। বৃহস্পতিবার তাকে রিমান্ড শেষে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক বিধান রায় বলেন, কাওয়ার আহম্মেদ বিভিন্ন গ্রামে গিয়ে নিজেকে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে চাদাবাজি করতো। গত ৬ আগস্ট উপজেলার মন্মথপুর ইউনিযনের খোড়াখাই মুশাহার পাড়ায় চাঁদাবাজি করতে গেলে এলাকাবসী সন্দেহ হলে তাকে আটকে রাখে থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ভূয়া পরিচয়পত্র পাওয়া গেছে। তাকে রিমান্ডের জন্য আবেদন জানালে বিজ্ঞ আদালত তাকে দুই দিনের রিমান্ডের নিয়ে আসে। তিনি আরও জানান, রিমান্ডে সে বেশকিছু গুরুত্বপূর্ন তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে এখন তা বলা যাবে না। কাওয়ার পার্বতীপুরের এক ইউনিয়ন তপশীলদারের অধীনে ৪ বছর কাজ করছিল জমির সমস্যা সমাধানের কথা বলে টাকা নিতো।