নওগাঁর মান্দা উপজেলা সদরে অবস্থিত ইনডেক্স টেকনিক্যাল এ- জেনারেল কলেজে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা অফিস কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মটর ও বৈদ্যুতিক পাখা চুরি করে নিয়ে যায়। বুধবার দিবাগত গভীর রাতে চুরির এ ঘটনা ঘটে।
কলেজ অধ্যক্ষ মোজাফফর হোসেন জানান, কলেজে নৈশপ্রহরী নেই। এ সুযোগ কাজে লাগিয়ে চোরেরা এসির মটর ও ফ্যান চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া পণ্যের মূল্য প্রায় ১২ হাজার টাকা। ঘটনায় মান্দা থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।
তিনি আরো বলেন, গত জানুয়ারি মাসে একই কায়দায় অফিস কক্ষের তালা ভেঙে ওয়ালটন ২১ ইঞ্চি টেলিভিশন ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায় চোরেরদল।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘বিষয়টি আমি অবহিত নই।’