বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও হিন্দু-বৌদ্ধ, খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সাবেক সভাপতি এ্যাড. কালিদাস বড়ালের ২১ তম মৃত্যু বার্ষিকী কাল। ২০০০ সালের ২০ আগস্ট বাগেরহাট শহরের প্রাণ কেন্দ্র সাধনার মোড়ে তিনি সন্ত্রাসীদের গুলিতে নির্মম ভাবে নিহত হন। প্রতি বছর তাঁর মৃত্যু দিবসকে ঘিরে নানা আয়োজন করা হলেও এ বছর মহামারি করোনার কারণে অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে।
প্রয়াত এ্যাড. কালিদাস বড়ালের বড় ভাই চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল জানান, অন্যন্যা বছর ২০ আগস্ট প্রয়াত: কালিদাস বড়ালের মৃত্যু দিবসকে ঘিরে নানা আয়োজন করা হত। কিন্তু করোনার কারণে সব ধরণের অনুষ্ঠান এ বছর বন্ধ রাখা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে সমাধীস্থলে পুস্পস্তবক অর্পণ ও ভাস্কর্যে মাল্যদান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।