পুঠিয়ায় উপজেলা জুড়ে বিভিন্ন স্থানে মাদকের রমরমা ব্যবসা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মাঝেমধ্যে র্যাব সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ মাদকসহ বিক্রেতাদের আটক করে থানায় মামলা করতে দেখা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং থানা পুলিশের গাফিলতির কারণে,মাদক কেনাবেচা বন্ধ হচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলায় কয়েক শতাধিক মাদক ব্যবসায়ী রয়েছে। এর মধ্যে বানেশ্বর ও বেলপুকুর ইউপিতে রয়েছে প্রায় তিন শতাধিক শীর্ষ মাদক ব্যবসায়ী রয়েছে। দেশের রাজনৈতিক প্রেক্ষপটের কারণে, দুই ইউপিতে মাদক ব্যবসায়ীদের কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। উপজেলার বেশিরভাগ মাদক কেনাবেচা নিন্ত্রয়ণ করছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এ ছাড়া উপজেলার সেনভাগ, ঝলমলিয়া, কৃষ্ণপুর, দুদুর মোড়, গুচ্ছোগ্রাম, ধোপাপাড়া, বাসুপাড়া, ভালুকগাছি, শিবপুরহাট, বিড়ালদহ বাজার ও বানেশ্বর এলাকার খুটিপাড়া, নামাজগ্রাম, ক্ষুদ্র জামিরা, বেলপুকুর, ভরুয়াপাড়া,মাহেন্দ্রা এলাকাগুলোতে প্রতিদিন কোটি টাকার ইয়াবা,হেরোইন ফেন্সিডিল,চোলাইমদসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব গুলো এই উপজেলায় কেনাবেচা হচ্ছে। তারপর পুঠিয়া সদর এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক পাইকারী ব্যবসায়ী এবং অর্থদাতা রয়েছে। স্থানীয়দের অভিযোগ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং থানা পুলিশের গাফিলতির কারণে,মাদক কেনাবেচা বন্ধ হচ্ছে না। এদের মধ্যে হাতেগোনা কয়েকজনকে আটক করা হয়েছে। বাঁকি মাদক বিক্রেতারা বহাল তবিয়তে আছেন। র্যাব-৫ গত দুই/তিন মাসে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ মাদকসহ বিক্রেতাদের আটক করেছে। সংশ্লিষ্ট এলাকাবাসীদের অভিযোগ. থানা পুলিশ এবং মাদকদ্রব্য নিন্ত্রয়ন ইচ্ছে করলেই মাদক কেনাবেচা বন্ধ করতে পাড়বেন। কিন্তু অধ্যাবধি বন্ধ হচ্ছে না। বরং প্রতিটি পাড়া মহল্লায় প্রকাশ্যে একাধিক মাদকের আড্ডা বসছে। বর্তমানে মাদকের সঙ্গে যুবক সমাজ এবং রাজনৈতিক নেতাকর্মীরা ও জনপ্রতিনিধিরাও সরাসরি জড়িয়ে পড়ছে। এ ছাড়া বহিরাগত শীর্ষ মাদক ব্যবসায়িরা এই উপজেলায় আস্তানা গড়ে তুলেছে। তাড়া পরিবারসহ ভাড়া বাসা নিয়ে মাদকের ব্যবসা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীরা জানায়, থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের নতুন কর্মকর্তারা আসার পর প্রথম প্রথম কিছু দিন হাতে গোনা দু’চার জন মাদক ব্যবসায়ীদের আটক করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। পরে তাদের সঙ্গে নতুন করে মাসোয়ারা চুক্তি করার পার,অভিযান ঢিলেঢালা ভাবে চলতে থাকে।
উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু বলেন, একসময় পুঠিয়ায় পাড়া মহল্লায় মাদকের কোনো ছোঁয়া ছিল না। বর্তমানে মাদকসেবীরা ঘরে ঘরে দেখা দিয়েছে। আগামী প্রজন্মকে মাদক মুক্ত রেখে সুন্দর পৃথিবী গড়ে দিতে সকলকে এগিয়ে আসতে হবে। তাহলেই মাদকমুক্ত দেশ গড়া সম্ভব।
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, মাদকের সঙ্গে আমাদের কোনো আপস নয়। আমি এই থানায় আসার পর অনেক মাদক ব্যবসায়িদের আটক করতে সক্ষম হয়েছি। বাঁকিদের আটকে অভিযান অব্যহত আছে।