“মুজিব বর্ষে অঙ্গীকার করি,সোনার বাংলা সবুজ করি”এই শ্লোগানকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাঁথিয়া শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) সদস্যদের মাঝে বুধবার বিকেলে ব্যাংক কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন,সফল বৃক্ষ পরিচর্যা ও রোপনকারীদের পুরস্কার ও অভিবাদন পত্র প্রদান করা হয়। ব্যাংকের এফএ ভিপি ও শাখা প্রধান আবুল কালাম সিদ্দিকীর সভাপতিত্বে ও আরডিএস প্রকল্প কর্মকর্তা ফারুক উদ্দিন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন,সিনিয়র অ্যাডভোকেট শাহাদত হোসেন বকুল, সাঁথিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি ও জোড়গাছা ডিগ্রি কলেজের প্রভাষক জালাল উদ্দিন,ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা আলতাফ হোসেন, প্রিন্সিপাল কর্মকর্তা আবদুল মান্নান, প্রিন্সিপাল কর্মকর্তা ও বিনিয়োগ বিভাগের ইনচার্জ আবদুল মজিদ প্রমুখ। উল্লেখ্য, পরিবেশ রক্ষার অংশ হিসেবে ইসলামি ব্যাংক বিগত ২০০৩ ইং সাল থেকে অধ্যবধি প্রায় ৮৫ লক্ষ গাছের চারা রোপন/বিতরণ করেছে। এ কার্যক্রমে যারা আন্তরিক ও নিবেদিত ছিলেন এবং বৃক্ষ পরিচর্যায় সফলতার স্বাক্ষর রেখেছেন ব্যাংকের প্রতিটি শাখা এমন ৫ জন গ্রাহককে বাছাই করে শাখা প্রধান কর্তৃক স্বাক্ষরিত একটি অভিবাদন পত্র,১০টি গাছের চারা ও নগদ ৫ শত টাকা তাদেরকে প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাংকের ফিল্ড কর্মকর্তা মাহবুবুর রহমান। এ সময় এলাকার সুধীজন ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।