যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) সকালে এ তথ্য প্রকাশ করা হয়। তাদের মধ্যে একজন ঝিনাইদহ, একজন বাগেরহাট ও দুইজন যশোরের বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার হাসপাতালের রেড জোনে ভর্তি রয়েছেন ৭০ এবং ইয়েলো জোনে ২৫ জন। গত ২৪ ঘণ্টায় রেড জোনে নতুন করে ভর্তি হয়েছে ৯ জন এবং ইয়েলো জোনে ৮ জন।
এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যশোরের ৩৩৮টি নমুনা পরীক্ষা করে ৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।