রাজশাহীর মোহনপুর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার পুলিশ।
গৃহবধূ নিজে বাদি হয়ে মঙ্গলবার রাতে মোহনপুর থানায় মামলাটি দায়ের করেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাত দেড়টায় সময় উপজেলার মোল্লাডাঙ্গী গ্রামে বিয়ের অনুষ্ঠানে। অভিযুক্ত আসামি হলেন উজ্জ্বল মোল্লা (৩৮)। তিনি উপজেলার মোল্লাডাঙ্গী গ্রামের আমান মোল্লার ছেলে।
গৃহবধূর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত দেড়টার সময় মোল্লাডাঙ্গী গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী (১৮) বিয়ের অনুষ্ঠানে ছিল। এ সময় আসামি উজ্জ্বল মোল্লা ওই গৃহবধূকে জোর করে শ্লীলতাহানির চেষ্টা করে। গৃহবধূর চিৎকারে লোকজন ছুটে আসলে আসামি উজ্জ্বল মোল্লা পালিয়ে যায়। গত মঙ্গলবার রাতে গৃহবধূ বাদী হয়ে মোহনপুর থানায় মামলা দায়ের করেন। রাতেই মোহনপুর থানার পুলিশ অভিযান চালিয়ে আসামি উজ্জ্বল মোল্লাকে গ্রেপ্তার করে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, থানায় মামলার পর রাতেই আসামি গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আসামিকে জেল-হাজতে পাঠানো হয়েছে।