কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মদিন উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছাতিয়ানগ্রাম গাজী পাতলাপীর হাফেজীয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা প্রঙ্গনে বুধবাদ বাদ জোহর দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক টিকন। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা রুহুল আমিন, আদমদীঘি উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ, যুবদল নেতা তামিম হোসেন, সান্তাহার পৌর ছাত্রদলের নেতা সোহাগ হোসাইন, উপজেলা ছাত্রদলের নেতা মহিবুল ইসলাম সাকিব, মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের সাধারণ পি,এম, মিম, ছাত্রদল নেতা বাপ্পী হাসান রাহুল, জাহিদুল ইসলাম, মেজবাউল হাসান জিহাদ, আবদুল খালেক, হাসিবুর রহমান, ইসতিয়াক আহম্মেদ শিহাব, সাকিল হোসেন, মোহাম্মদ আলী, জিসান, শাওন শামীম, সৌরভ, আলিফ, পৌর ছাত্রদলের নেতা, সাব্বির হোসেন সনি, সান্তাহার সরকারী কলেজ ছাত্রদলের নেতা বিপ্লব হোসেন, বরিউল হোসেন রবিন, ইউসুফ আলিফ, আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজের ছাত্রদলের নেতা রিদয় হোসেন, নসরতপুর কলেজ ছাত্রদলের নেতা আবদুস সালামসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন হাফেজ আসাদুল ইসলাম। দোয়া শেষে এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাহফুজুল হক টিকন।