ডসংড়ায় মো. মিজু আহমেদ (২২) নামের এক ভ্যান চালককে বাঁশের খুটির সাথে বেঁধে বেধরক মারপিটের অভিযোগে ইউপি সদস্য ফজর আলী কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত ফজর আলী উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য ও খরসতি গ্রামের আবুল কালামের ছেলে। মঙ্গলবার ভোর রাতে খরসতি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে সিংড়া থানা পুলিশ।
তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ক্ষরসতি বাজারে ইউপি সদস্য ফজর আলীর দ্বিতীয় স্ত্রী রেখার মুদি দোকানে রুটি কিনতে যায় স্থানীয় ভ্যান চালক মিজু আহমেদ। এ সময় ইউপি সদস্য ফজর আলী মিজুকে রড দিয়ে বেধরক মারপিট শুরু করেন। পরে বাঁশের খুটির সাথে বেঁধে পাশবিক নির্যাতন চালালো হয়। এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় ইউপি সদস্য ফজর আলী সহ জনের নামে থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত ইউপি সদস্যকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।