বিরলে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষাক্ত জাতীয় দ্রব্য প্রয়োগে মাছ নিধনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির সম্মূখীন হয়েছেন হায়দার আলী। ঘটনায় পৈত্রিক জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সহদোর ০৩ ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে।
থানার লিখিত অভিযোগে উপজেলার ধামইর ইউনিয়নের বাজনাহা গ্রামের মৃত তাজির উদ্দিন শাহ এর ছেলে হায়দার আলী জানান, ৪৯/২১ অন্য মোকদ্দমায় নালিশী জমিতে অন্তবর্তীকালনি নিষেধাজ্ঞার আদেশ প্রাপ্ত হওয়ার পর সহদোর ভাইয়েরা ক্ষিপ্ত হয়ে উঠে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বিভিন্নভাবে ক্ষতিসাধনের হুমকি প্রদান করে। এরই প্রেক্ষিতে গত ১২ আগস্ট পুকুরের অনেক মাছ পানিতে মরে ভেসে থাকতে দেখে। পরেরদিন আরো অনেক মাছ ভেসে থাকতে দেখে পূর্বের হুমকিতে এ ঘটনা ঘটানো হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে প্রায় এক লক্ষাধিক টাকার মাছ মারা গেছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য অফিসারকে বিষয়টি লিখিতভাবে অবহিত করে থানার কর্মকর্তা ইনচার্জ বরাবরে অভিযোগ দায়ের করে আইনগত ব্যভস্থা গ্রহণের দাবি জানিয়েছে হায়দার আলী।