২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি কর্তৃক সারাদেশে একযোগে নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় মঙ্গলবার সকালে আওয়ামী লীগ দলয়ি কর্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে দলয়ি কর্যালয়ে আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগ সভাপিত সুনিল কুমার বাড়ৈ। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্দা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।