দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর থেকে বৈগ্রামে চলাচলের একমাত্র রাস্তার মাঝে কালভার্টটি যেন এখন মরন ফাঁদ! কালভার্টটি ভেঙ্গে পড়ায় সাধারন মানুষের চরম ভোগান্তিতে পড়েছে। হাকিমপুরের বোয়ালদাড় ইউপির বৈগ্রামের দক্ষিণপাড়া নতুন মসজিদ যাবার এই পথে মুসল্লীদেরও ভোগান্তি। বিশেষ করে রাতের বেলা চলাচলে জীবনের ঝুকিতে পরিনত হয়েছে। যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।
সরেজমিনে দেখে যায়, হিলি স্থলবন্দর থেকে বৈগ্রাম যাওয়ার রাস্তা এটি। গ্রামের মানুষজন রাস্তার একমাত্র কালভার্টটির ভেঙ্গে পড়ায় ভোগান্তি পোহাচ্ছে।
বৈগ্রামের মবিনুর ইসলাম বলেন, এই রাস্তা দিয়ে আমরা চলাচল করি। অনেকদিন থেকে এটি ভেঙ্গে পড়ে আছে, দেখার কেউ নেই। চলাচলে অনেক সমস্যা হয়। রাতের-আধারে চলার সময় অনেকে গাড়ি নিয়ে পড়েও যায়। অনেকের ক্ষতির সম্মুখীন হয়েছে। গ্রামবাসীর প্রশাসনের কাছে অনুরোধ করেছে দ্রুত এটি সমাধান করে দেয়।
বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান মেফতাউল জান্নাত জানান, কালভার্টটি ভেঙ্গে পড়ার কথা জেনেছে। নতুন বরাদ্দ এলে কালভার্টটি সংস্কার করে দেওয়া হবে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর এ আলম সাংবাদিকদের জানান, আমি কালভার্টটি ভেঙ্গে পড়ার কথা শুনেছি। জাইকার প্রকল্প বা এডিপির প্রজেক্ট থেকে নতুন রিং পাইপসহ কালভার্টটি দ্রুত মেরামত করে দেওয়া হবে।