পাবনার সুজানগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সানোয়ার হোসেন (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সুজানগর পৌর বাজারে ঐ দুর্ঘটনা ঘটে। মৃত নির্মাণ শ্রমিক উপজেলার রাধানগর গ্রামের রমজান আলীর ছেলে।
জানা যায়, সকাল ১০টার ওই সানোয়ার পৌর বাজারে একটি মার্কেট নির্মাণ কাজে বিদ্যুৎ ব্যবহার করছিল। হঠাৎ অসাবধানতার কারণে তার শরীরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। গুরুতর অসুস্থ অবস্থায় সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।