পাবনার সুজানগরে দুইদিন ব্যাপি ই-নথি ও ওয়েব পোর্টাল বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের উদ্যোগে এবং স্থানীয় সরকার বিভাগ, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী’র (জাইকা) সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ঐ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী। দিনভর দু’টি ব্যাচে অনুষ্ঠিত ঐ প্রশিক্ষণে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়ন পরিষদের সচিবসহ ৮০জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এতে প্রশিক্ষণ দেন এপি (আইসিটি) অপূর্ব কুমার শর্মা ও তপু কুমার দেবনাথ।