চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সদ্য প্রয়াত নেতা সাইদুল ইসলামসহ বিগত কয়েক বছরে বিএনপি সমর্থিত প্রয়াত নেতা কর্মীদের স্মরণে আলোচনা সভা ও তাদের আত্মার শান্তি কামনায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ আগষ্ট) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে মূলগ্রাম ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক কে,এম আনোয়ারুল ইসলাম।
মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাসের সভাপতিত্বে ও ইউপি সদস্য আ.কুদ্দুস রেজার সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সদস্য সচিব আরজ খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুর রহিম কালু,আব্দুল কুদ্দুস আলো মাষ্টার,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রফেসর আব্দুল মান্নান,ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাকিম খান, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্তাজ আলি, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক লিটন বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক আহম্মেদ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাদ হোসেন শামিম।