২০০৫ সালের ১৭ আগষ্ট বিএনপি-জামাত জোট সরকারের মদদপুষ্ঠ জঙ্গি সংগঠণ কর্তৃক সারাদেশে একযোগে বোমা হামলা বার্ষিকীতে প্রতিবাদ সমাবেশ করেছে চাটমোহর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠণ। মঙ্গলবার (১৭ আগষ্ট) দুপুরে স্থানীয় যুবলীগ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আ,লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম। বক্তব্য দেন,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাাহী বিশু,পাবনা জেলা পরিষদ সদস্য মো.হেলাল উদ্দিন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.সাইদুল ইসলাম,উপজেলা ছাত্রলীগ সভাপতি আ.আলীম,সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ^াস,স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস এম আ.মান্নান মাস্টার প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন,বিএনপি-জামাত জোট এখনও নানা অপতৎপরতায় লিপ্ত। তাদের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।