চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (১৭ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ইউএনও মো.সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসান বাশীর,আনসার ও ভিডিপি কর্মকর্তা মো.শহিদুল ইসলাম,ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন,ইউপি চেয়ারম্যান মো.নুরুল ইসলাম,প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতির সবাপতি বেলাল হোসেন স্বপন প্রমূখ।
সভায় বর্ষা মৌসুমে চলনবিল অঞ্চলে নৌকায় পিকনিকের নামে অশ্লীলতা ও জুয়া খেলা বন্ধে পদক্ষেপ গ্রহণ, বিলে ও নদীতে সুতীজাল স্থাপন প্রতিরোধ,কারেন্ট ও চায়না জালের বিরুদ্ধে অভিযান,কনো প্রতিরোধে মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়।